সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

বানারীপাড়ায় নিহত ব্যবসায়ী সুলতান খানের ঘাতকদের ফাঁসির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই-ভাতিজার হামলায় নিহত ব্যবসায়ী সুলতান হোসেন খান (৪৫)’র দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তার জানাজায় মানুষের ঢল নামে। জানাজা শেষে স্কুলের সামনের সড়কে সর্বস্তরের হাজারো মানুষ এ হত্যাকান্ডের প্রতিবাদে ও ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এসময় অনতিবিলম্বে বাকী আসামীদের গ্রেফতারসহ ঘাতকদের ফাঁসির দাবি জানান। পরে মলুহার গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। আহত হওয়ার ২১ দিন পরে শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সুলতান হোসেন খান মারা যান। এদিন (শনিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে রাত সাড়ে ১০টার দিকে বানারীপাড়ায় মলুহার গ্রামের বাড়িতে তার মরদেহ এসে পৌঁছে। তখন সেখানে স্বজনদের কান্না-আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দের হাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন । এর আগে তিনি আশা এনজিওতে ম্যানেজারসহ বিভিন্ন পদে কাজ করেছেন। জানা গেছে, জমির বন্টন সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মলুহার গ্রামে দুই ভাই শাহজাহান খান ও সুলতান হোসেন খানের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে লোহার শাবল দিয়ে পিটিয়ে আহত করেন। এছাড়াও শাহজাহান খান ও রুবেলের স্ত্রী লামিয়াসহ অপর আসামীরা কোদাল,ইট ও লোহার পাইপ দিয়ে দিয়ে তাকে আঘাত করেন। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সুলতান হোসেন খানকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পরে তাকে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদী হয়ে বড় ভাই শাহজাহান খান,তার ছেলে রুবেল খান,ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার,বোন নিলুফা বেগম ও মারুফা বেগম,ভগ্নিপতি মোশারফ হোসেন এবং শাহ আলমকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই দিনই (৬ এপ্রিল) মামলার আসামী শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেফতার করে বরিশাল জেলহাজতে পাঠায় বানারীপাড়া থানা পুলিশ। পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও সেই থেকে শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশালে জেলহাজতে রয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় হামলায় আহত সুলতান হোসেন খান মারা যাওয়ায় এ ঘটনায় পূর্বে দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে বাকী আসামীদের গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় নিহত ব্যবসায়ী সুলতান খানের ঘাতকদের ফাঁসির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫