সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞা ও সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা স্বাক্ষরিত একপত্রে তার এ দলীয় পদ স্থগিত করা হয়। ওই পত্রে উল্লেখ করা হয় বিভিন্ন সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মো. সিদ্দিকুর রহমানকে বার বার মৌখিকভাবে সর্তক করার পরেও তিনি সংশোধন না হওয়ায় তার চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দলীয় পদ স্থগিত করা হল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব তাদের ফেসবুক আইডিতে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিত করার পত্রটি পোষ্ট করে প্রকাশ করেন। এদিকে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক ও সদস্য সচিব এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুকে চাখার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের দলীয় পদ স্থগিতের এ পত্রের অনুলিপি দেওয়া হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৬:০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫