সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্যের মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৩০ অক্টোবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বানারীপাড়া ডিগ্রী কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা। এসময় তিনি বিদ্যালয়ের কল্যাণ তহবিলে ৫০হাজার ও নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য হাবিবুর রহমান জুয়েল ও আঃসালাম ৫০হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট তারিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জেনারেল ও ভোকেশনাল শাখার সকল শিক্ষক- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও নবনির্বাচিত দুই সদস্যকে উষ্ণ শুভেচ্ছা -অভিনন্দন জানানো হয়। এর আগে বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদারের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় হাবিবুর রহমান জুয়েল ও আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হন। এদিকে পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###
##

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্যের মতবিনিময়

আপডেট সময় : ০৬:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪