সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

ছাত্রলীগ নেত্রীর কান ধরে ওঠবস ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মানিকগঞ্জে ছাত্রলীগের নেত্রী জেরিন বিশ্বাসকে কান ধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ছাত্রলীগের এই নেত্রীর একটি ভিডিও নেট দুনিয়া ভইরাল হয়। এর আগে বুধবার (১৪ আগস্ট) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজে এ ঘটনা ঘটে। জেরিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক। তিনি বিএসএস (অর্নাস)-এর ৩য় বর্ষের শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সমন্বয়ক ফরিদ হোসেন ও কলেজছাত্রী আসমানী নূর জানান, ছাত্রলীগ নেত্রী জেরিন আওয়ামী লীগের ক্ষমতার সময় ওয়াইফাই বিল, সংগঠন খরচ, ব্যানার বানানো, লিফলেট বিলি, মিছিলের খরচসহ নানা খাতে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে রাজি না হলে নির্যাতনসহ ছাত্রলীগ নেতাদের দিয়ে নানাভাবে হয়রানি করতেন।

বুধবার দুপুরে তিনি হোস্টেলে এসে কয়েকজন ছাত্রীর কাছে ১৫ আগস্টের শোক দিবসের কথা বলে ১০০ টাকা চাঁদা এবং ওয়াইফাই বিল দাবি করেন। ঘটনা জানতে পেরে তাকে কলেজ হোস্টেলে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় তার মোবাইল ফোনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের তালিকা পাওয়া যায়। জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত আহমেদ কোরাইশীকে (সুমন) এই তালিকা পাঠিয়েছেন তিনি।

জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে নিজের অপরাধ স্বীকার করেন জেরিন। এর পর তাকে ১০ বার কানধরে ওঠবস করিয়ে শাস্তি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তাকে শাস্তি দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, জেরিন বিশ্বাসের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রলীগ নেত্রীর কান ধরে ওঠবস ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৫:৪১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪