সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে কল করা যাবে যেকোনো নম্বরে, লাগবে না রিচার্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার ‘ডায়ালিং ফিচার’ আসছে। এরই মধ্যে এই ফিচারের পরীক্ষা শুরু করে দিয়েছে মেটা মালিকানাধীন এই সংস্থা। খুব শিগগির অ্যাপেই পাবেন ফোন নম্বর ডায়াল করার সুবিধা।

ফোনে যেসব কন্ট্যাক্ট সেভ রয়েছে, তাদেরকে ফোন করা বেশ সহজ। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতে চাইলে চট করে করা যায়। কিন্তু যাদের নম্বর সেভ নেই তাদের ফোন করবেন কীভাবে? সেই সমস্যার সমাধান করবে এই ফিচার। অ্যাপেই ভয়েস কলিংয়ের জায়গায় একটি ডায়ালার অপশন যুক্ত হতে চলেছে।

আপনি যাকে ফোন করতে চান, তার নম্বর ডায়াল করলেই হবে। অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না। শুধু মোবাইলে থাকতে হবে ইন্টারনেট কানেকশন।

হোয়াটসঅ্যাপ অ্যানড্রয়েড বিটা ভার্সন ২.২৪.১৩.১৭-এ ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার পাবেন তাদের হোয়াটসঅ্যাপে। আশা করা হচ্ছে, নতুন ফিচারেও সুরক্ষার বিষয়টি নজর রাখবে তারা। আর কিছুদিনের মধ্যেই সবার ফোনে ডায়ালার অপশন যুক্ত করতে চলেছে মেটা।

বর্তমানে ফোনের সিম কার্ডে রিচার্জ না থাকলে ফোন করা যায় না। কিন্তু, হোয়াটসঅ্যাপ পুরো বিষয়টি আরো সহজ করে তুলতে চায়। তাই এই রকম ফিচারের উপর কাজ করছে তারা। তবে রিচার্জের ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্র: এই সময়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হোয়াটসঅ্যাপে কল করা যাবে যেকোনো নম্বরে, লাগবে না রিচার্জ

আপডেট সময় : ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪