১১ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু
মোবাইল ডেটা শেষ হবে না আর

মোবাইল ডেটা শেষ হবে না আর

আজকের ক্রাইম ডেক্স
বাড়িতে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে নেট দুনিয়ার সঙ্গে যুক্ত থাকলেও বাড়ির বাইরে কিন্তু তা সম্ভব হয় না। এর জন্য আপনাকে নির্ভর করতে হয় মোবাইল ডেটার ওপর। কিন্তু মোবাইল ডেটা ব্যবহার করে শান্তি পাওয়া যায় না। খুব দ্রুতই যেন শেষ হয়ে যায় এই ধরনের ইন্টারনেট প্ক
মোবাইল ডেটার অন্যতম সুবিধা হলো যেকোনো স্থানেই মোবাইল ডেটা ব্যবহার করা যায়। লোডশেডিংয়েও নেটদুনিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন আপনি। যা ওয়াইফাই ব্যবহারে সম্ভব হয় না।

কিন্তু দ্রুত মোবাইল ডেটা শেষ হয়ে যাওয়ার সমস্যা থাকায় অনেকেই মোবাইল নেট চালিয়ে শান্তি পান না। তাদের জন্য আজ রয়েছে বিশেষ এক টিপস।

আপনি যদি অ্যাড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তবে এই মোবাইলে আপনি একটি দুর্দান্ত সেটিং পাবেন। তা হলো ডেটা সেভার মোড। এই সেটিং ব্যবহার করলে আপনি ইনস্টাগ্রাম ও ফেসবুক রিল এবং ইউটিউব যতই দেখেন না কেন ডেটা ব্যবহারের হিসাব কমে আসবে।

মোবাইলে এই সেটিংটি করতে প্রথমে আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে সিম কার্ড এবং মোবাইল ডেটার অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ডেটা ইউজেস অপশনে ক্লিক করতে হবে।

এরপর ব্যবহারকারীরা ডেটা সেভিং অপশন পাবেন। এতে ট্যাপ করুন। এরপর ডেটা সেভিং টগল চালু করলেই আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন।

এই অ্যাপটি চালুর পর যেকোনো অ্যাপ অটো-আপডেট বা বড় ফাইল ডাউনলোড করা বন্ধ হয়ে যাবে। তাই এইগুলো আলাদাভাবে করে নিতে হয়। তা যদি অসুবিধা মনে হয় তবে অপশনটি বন্ধ করতে একই পদ্ধতিতে অন না করে অফ করুন।

সূত্র: আজ তাক বাংলা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019