সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

স্বামী বিদেশ, টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টাকা-স্বর্ণালংকার নিয়ে আপন ভাতিজার হাত ধরে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত বৃহস্পতিবার (১৩ জুন) এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই খাইরুল ইসলাম পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে, গত বুধবার (১২ জুন) রাতে পৌরসভার সৈয়দগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভাতিজা সাকিল জাকির হোসেনের ছেলে এবং ওই গ্রামের প্রবাসী মুকুল মিয়ার স্ত্রী সবিতা আক্তার। সম্পর্কে সবিতা ও সাকিল চাচি-ভাতিজা। সবিতা আক্তারের দুই বছরের একটি মেয়ে রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সবিতা আক্তারের সঙ্গে সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মুকুল মিয়ার বিয়ে হয়। বিয়ের চার মাস পর মুকুল মিয়া প্রবাসে চলে যান। এ সুযোগে ভাতিজা সাকিলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সবিতা আক্তার। বিষয়টি জানাজানি হলে মুকুলের পরিবার থেকে সবিতাকে সতর্ক করা হয়। কিন্তু তাতে তিনি সাড়া না দিয়ে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বুধবার রাতে ভাতিজা সাকিলের সঙ্গে পালিয়ে যান।

প্রবাসী মুকুল মিয়া বলেন, ঘটনার একদিন আগেও আমি আমার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা পাঠিয়েছি। এ ছাড়া ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা ও বিয়ের স্বর্ণালংকার নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী। এই কষ্টের কথা কার কাছে বলব।

পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামী বিদেশ, টাকা-স্বর্ণালংকার নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি

আপডেট সময় : ০৭:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪