সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিএনপি নেতার গেটে সাইনবোর্ড ‘ভোট চাহিয়া লজ্জা দেবেন না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা যখন-তখন বাড়ির গেট নাড়া দিয়ে সজাগ করছেন। গেট খুলতেই বাড়ির ভেতরে প্রবেশ করে ভোট ভিক্ষা চাইছেন। আর এ কারণেই বিরক্ত হয়ে বাড়ির গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে সাইনবোর্ড টাঙিয়েছেন এক বিএনপি নেতা।

বিষয়টি এখন পটুয়াখালীর বাউফলে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বাউফল উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদিন প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চাইছেন। এরই মধ্যে নির্বাচনি মাঠে গুঞ্জন ছড়িয়ে পড়ে- উপজেলা নির্বাচনে বাউফলে বিএনপি প্রার্থী না দিলেও ভোট প্রয়োগ করবে।

শীর্ষ কয়েকজন বিএনপি নেতার সঙ্গে এক প্রার্থীর চুক্তি হয়েছে। বিএনপির ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য আর্থিক লেনদেন করারও অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ।এদিকে এমন গুঞ্জনের মাঝে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন তার বাড়ির প্রধান গেটের সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে সাইনবোর্ড টানিয়ে দেন। আর এতেই নজর পড়ে পথিকদের। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এসব পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। নির্বাচনে এলে বিএনপির ভরাডুবি হবে তাই তারা নির্বাচনে আসে না। জনগণ তাদের চায় না। এখন এসব লিখে নাটক করছে বিএনপি। বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, যেহেতু আমি বিএনপি নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে।

তাই আমি ভোট দেব না। প্রার্থীরা যখন তখন আমার কাছে ভোট চাইলে বিব্রতবোধ করি। এই পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, এভাবে সাধারণ মানুষকে ভোট দানে নিরুৎসাহিত করা অন্যায়। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতার গেটে সাইনবোর্ড ‘ভোট চাহিয়া লজ্জা দেবেন না

আপডেট সময় : ১২:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪