সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : তরুণ ও যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজ, যুব সমাজকে এটাই বলব- কোনো রকম একটা পাস করে চাকরির পেছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, স্টার্ট-আপ প্রোগ্রামে আমরা বিশেষ সুবিধা দিচ্ছে। আলাদা বাজেট থাকছে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা যে সুযোগ-সুবিধা দিচ্ছি ছেলে-মেয়েদের সেটা গ্রহণ করে এগিয়ে যেতে হবে। বিশেষ করে নারীদের আর উদ্যোক্তা হতে হবে।

রপ্তানি বাজারে হস্তশিল্পের চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে হস্তশিল্পের আলাদা কদর আছে, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। পণ্যবহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। পাশাপাশি দেশের ভেতরে অভ্যন্তরীণ বাজার যাতে সৃষ্টি হয় সেজন্য দারিদ্র্য বিমোচন করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৯:৪১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪