সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

কখনো বরিশাল সিটি কর্পোরেশন কর্মকর্তা আবার কখনো প্রধানমন্ত্রী পার্সোনাল সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন উপ–পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদ খালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৪৫) প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে দিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরপরই আমরা এই প্রতারকের সন্ধানে নামি। নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন প্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফুরল এলাকা থেকে গ্রেফতার করেন। এসময় তার কাছে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে বলেও জানান তিনি।এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্রধানমন্ত্রী সচিব পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মে ২০২৪