সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

মীর রেজাউল করিম বিপিএম (বার)টুরিস্ট পুলিশের নতুন প্রধান”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-

আজ ০৮ এপ্রিল ২০২৪ খ্রি: ট্যুরিস্ট পুলিশের নতুন প্রধান মীর রেজাউল আলম, বিপিএম (বার) অতিরিক্ত আইজিপি যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহীর সারদায় প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন।জনাব মীর রেজাউল করিম বিপিএম (বার) সহকারি পুলিশ সুপার হিসেবে বিসিএস ১৫ তম ব্যাচের মাধ্যমে বাংলাদেশ পুলিশে ১৯৯৫ সালে যোগদান করে।তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক।চাকরি জীবনে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন দক্ষ ও পেশাদার এই পুলিশ কর্মকর্তা। অপরাধ দমনে কাজ করতে গিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সভা-সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। দেশের সীমানা ছাপিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কসোভো ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনেন। কর্মজীবনে স্বীকৃতি হিসেবে একাধিকবার বাংলাদেশ পুলিশ পদক ও আইজিপি ব্যাজ পেয়েছেন।তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও ট্রাফিক, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস, অপারেশনস্ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে তিনি অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জনাব মীর রেজাউল করিম বিপিএম (বার) আবু কালাম সিদ্দিক, ডিআইজি টুরিস্ট পুলিশ এর নিকট থেকে দায়িত্ব ভার গ্রহণ করেন। এ সময় ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মীর রেজাউল করিম বিপিএম (বার)টুরিস্ট পুলিশের নতুন প্রধান”

আপডেট সময় : ০৫:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪