সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশাল কীর্তনখোলা নদীতে ঝাপ দিয়ে তরুণীর আত্মহত্যা চেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী।মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বরিশাল নৌ বন্দরে এই ঘটনা ঘটে।
এক যুবক তাকে চড় দিলে অভিমানে ওই তরুণী লঞ্চ থেকে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ঘটনার পর পর নৌ পুলিশ ও ঘাটে উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
তিনি বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগের ঘটনা। তরুণী নদীতে ঝাঁপ দেয়। নৌ পুলিশের সদস্য ও ঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই কর্মকর্তা বলেন, ওই তরুণী কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা পরিবারের পক্ষ থেকে বলেনি।এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক যুবকের সঙ্গে ওই তরুণী লঞ্চের নিচতলার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা দুজনে ঝগড়াও করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণীকে একটা চড় দেয় তরুণ। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গেসঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।নদীতে ঝাঁপিয়ে পড়া তরুণী এমভি মানামী লঞ্চের যাত্রী ছিলেন না বলে জানান তিনি।একইরকম বর্ণনা দেন মারুফ নামের এক যাত্রী। তিনি বলেন, প্রথমে দুজনের মধ্যে উচ্চস্বরে কথাবার্তা শুনি। এরপর চড়-থাপ্পড়ের ঘটনা ঘটলে মেয়েটি নদীতে ঝাঁপ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল কীর্তনখোলা নদীতে ঝাপ দিয়ে তরুণীর আত্মহত্যা চেষ্টা

আপডেট সময় : ১১:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪