সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বৃহস্পতিবার বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে তার দূতাবাস বেশ কয়েকটি হুমকি পেয়েছে। রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থাগুলো রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছে, আমরা অনেক উসকানিমূলক ফোন ও হুমকি পাচ্ছি।

আমরা জানি আমাদের দূতাবাস ও কনস্যুলেটের আশপাশে রাশিয়াবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে এবং আমাদের দূতাবাসে প্রবেশের চেষ্টা করা হবে। নির্বাচন ব্যাহত করার জন্য নয়; কারণ এটি কাজ করবে না, তবে পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে এবং কেবল আমাদের মেজাজ নষ্ট করবে।

শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিয়েছেন রাশিয়ানরা। পুতিনের বিরুদ্ধে প্রার্থী আছেন তিনজন। তবে নির্বাচনে পুতিনের আবশ্যিকভাবে বিজয়ী হওয়া স্পষ্ট। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভ বার্তা সংস্থা তাসকে বলেন, নির্বাচনের সময় ভোটিং ব্যবস্থার অবকাঠামোতে বড় আকারের হ্যাকার হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন ভোটারদের সমর্থন চেয়েছেন। দেশের জন্য ‘ঝামেলাপূর্ণ সময়’ হওয়া সত্ত্বেও তিনি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টদের মতে, এই নির্বাচনে খুব সহজেই জয়ী হয়ে আরও ছয় বছরের জন্য রাশিয়ার শাসনভার গ্রহণ করবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাশিয়ার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি

আপডেট সময় : ১২:০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪