সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জ্বালানি তেলের দাম কমেছে। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম কমল।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮.২৫ টাকা করা হয়েছে। এ ছাড়াও অকটেনের দাম লিটার প্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম লিটার প্রতি ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দামে সমন্বয় করা হবে।

গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, দেশে ব্যক্তিগত যানবাহনে অকটেন ও পেট্রোল বেশি ব্যবহৃত হয়। সেকারণে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।

প্রসঙ্গত, উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আর কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ২০২২ সালে আগস্টে ভর্তুকির চাপ এড়াতে গড়ে ৪২ শতাংশ জ্বালানি তেলের দাম বাড়েনো হয়। এরপর ব্যাপক সমালোচনার মুখে ওই মাসের শেষ দিকে লিটার প্রতি ৫ টাকা করে দাম কমানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

আপডেট সময় : ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪