সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

ফেসবুকে ‘বলার ছিল অনেক কিছু’ লিখে ফাঁস দিল এসএসসি পরীক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’ ফেসবুকে এ স্ট্যাটাস পোস্ট করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে লামিসা জামান দিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকালে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে।

লামিসা জামান দিয়া (১৭) দক্ষিণ ডামুড্যা এলাকার ইটালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। সে সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ওই শিক্ষার্থীর প্রতিবেশী মিতা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় লামিসা ওর রুমেই ছিল। এ সময় ওর মা লাকি আক্তার বাড়িকে ছিলেন না।

অনেকক্ষণ লামিসার রুমের দরজা বন্ধ দেখে ওর খালা চিৎকার করলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।

সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার পরীক্ষার পর মেয়েটার সঙ্গে কথা বললাম, খোঁজ খবর নিলাম। পরীক্ষা ভালো হয়েছে বললেও কেন যে এমন করলো বুঝলাম না। ডামুড্যা থানার ওসি এমারত হোসেন বলেন, লাশ থানায় নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুকে ‘বলার ছিল অনেক কিছু’ লিখে ফাঁস দিল এসএসসি পরীক্ষার্থী

আপডেট সময় : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪