সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

দুই মেয়েকে বিষ খাইয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : স্বামীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে প্রথমে দুই মেয়েকে বিষপান, পরে নিজে বিষপানে আত্মহত্যা করেছেন এক নারী। শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলার উত্তর শ্রীপুর খামার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষপানে আত্মহত্যা করা গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি মালয়েশিয়া প্রবাসী কাউছার আহমেদের স্ত্রী। এ ঘটনায় তানিয়ার দুই মেয়ে তাবাসসুম (৮) ও ফাতেহা (আড়াই বছর) মুমূর্ষু অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরকীয়াসহ পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর মোবাইলফোনে কথা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে অভিমান করে দুই মেয়েকে কীটনাশক পান করান তানিয়া।

এতে শিশু দুটি ছটফট করতে থাকলে বাড়ির লোকজন বিষপানের বিষয়টি বুঝতে পারেন। পরে তারা ঘরে এসে দেখতে পান মা তানিয়া মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে দুই মেয়েকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্ব কিংবা স্বামীর সঙ্গে মনোমালিন্য নিয়ে এ ঘটনা ঘটেছে। তানিয়ার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। তার দুই মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকিটা তদন্ত শেষে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই মেয়েকে বিষ খাইয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪