সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কারাগারে বসে চমক দেখালেন ইমরান খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ১৭৩টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৭৪টি আসনে জয়লাভ করেছেন।

অন্যদিকে ৫১টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪০টি আসনে। আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার (১৩৪টি আসন) দিকে এগোতে পারছে না। সেই হিসেবে জোট গঠন ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল।

এদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না। তাদের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা নেই পিটিআইয়ের। এদিকে দেশটির গণমাধ্যম ডন এ পর্যন্ত ৭০ আসনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে, এর মধ্যে ২৮টি আসন পেয়েছেন ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল পেয়েছে ১৯টি আসন এবং বিলওয়ালের পিপিপি পেয়েছে ১৮টি আসন।

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ভোট হয় ২৬৬টি আসনে। বাকী ৭০টি আসন সংরক্ষিত। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে। পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কমপক্ষে ১৩৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে বসে চমক দেখালেন ইমরান খান

আপডেট সময় : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪