সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জনগণের ভোটেই আ.লীগ নির্বাচনে জয় পেয়েছে: বিএনপির অভিযোগের জবাবে রাশিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারকে ‘রাশিয়ার সরকার’ আখ্যায়িত করে দেশটির ভূমিকা নিয়ে বিএনপি যে অভিযোগ তুলেছে, সেটি নাকচ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি।

বিএনপির এ ধরনের অভিযোগকে পুরোপুরি অসত্য এবং বিভ্রান্তিকর আখ্যা দিয়ে দলটির উদ্দেশে রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মন্টিটস্কি বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

গত ২৭ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ‘৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়, এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। তাই বিএনপি এই সরকার মানে না।’ এ অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই হস্তক্ষেপ বা নাক গলায়নি রাশিয়া। এ সময় রাষ্ট্রদূত বলেন, রাশিয়া এবং বাংলাদেশ চিরকালের বিশ্বস্ত এবং পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় দেশের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণের ভোটেই আ.লীগ নির্বাচনে জয় পেয়েছে: বিএনপির অভিযোগের জবাবে রাশিয়া

আপডেট সময় : ০৫:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪