সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

মালদ্বীপের পার্লামেন্টে মারামারি-চুল টানাটানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মালদ্বীপের ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমন ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু ও সান অনলাইন ওই ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে।

রোববার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এ ঘটনা ঘটে বলে মালদ্বীপের সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে জানানো হয়েছে। আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের এমপিরা। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি ও চুল টানাটানি শুরু হয়।

এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথি মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মালদ্বীপের পার্লামেন্টে মারামারি-চুল টানাটানি

আপডেট সময় : ০৯:১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪