সংবাদ শিরোনাম ::
প্রেমিকাকে পাস করাতে মেয়ে সাজলেন প্রেমিক, পরীক্ষার হলে ধরা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
পরনে চুড়িদার, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি। প্রেমিকা যেন পরীক্ষায় পাস করতে পারেন, তাই নিজেই মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক তরুণ। যাবতীয় প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে গিয়েছিলেন তিনি।
কিন্তু শেষমেষ ধরা পড়লেন তিনি। গার্লফ্রেন্ডের ছদ্মবেশ নিয়ে কর্মকর্তাদের বোকা বানানোর চেষ্টা কার্যত হাস্যকর দৃশ্যে পরিণত হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে।
সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

















