সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

তীব্র শীত থাকবে আরও কয়েক দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানী ঢাকাসহ সারাদেশে ঘন কুয়াশা পড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে ঢাকাসহ সারাদেশেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের দিকে ঘন কুয়াশা কমবে বলে জানিয়েছে অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।

রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এ আবহাওয়াবিদ এমন তথ্য জানান।

তিনি বলেন, আজকে দেশের চারটি জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। তার মানে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস ও রাজধানী ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ব্যবধান কমে যাওয়ায় এতো বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান এ আবহাওয়াবিদ।

তরিফুল নেওয়াজ কবির বলেন, সহসাই বর্তমান আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির পরে তাপমাত্রা আবারও কমে যাবে। মূলত জানুয়ারি মাসটা বছরের সবচেয়ে শীতলতম মাস হিসেবে ধরা হয় বলেও জানান তিনি।

সংস্থাটির তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আগামীকাল সোমবার পূর্বাভাসে সংস্থাটি জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তীব্র শীত থাকবে আরও কয়েক দিন

আপডেট সময় : ০৫:৫৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪