সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশালে এ্যাডভেঞ্চার -১ ও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সংঘর্ষ, আহত-২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী এ্যাডভেঞ্চার -১ ও শুক্রবার সকাল ০৬:১০ মিনিটে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পাতারহাট টু মজুচৌধুরীর হাট রুটের এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সাথে বরিশাল কাউয়ারচর জনতা বাজার সংলগ্ন কীর্তনখোলা নদীতে ঘন কুয়াশার কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে। দূর্ঘটনায় মেহেন্দিগঞ্জের ১০/১২ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম সহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে।

একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, লঞ্চে দক্ষ কোন চালক না থাকায় এই দূর্ঘটনার ঘটনা ঘটেছে। এছাড়াও মেরিন আইনে যেসকল সরঞ্জাম থাকার কথা তার কিছুই ওইলঞ্চে নাই। যেমন, জিপিএস, ইকোসাউন্ডার, রাডার এবং জরুরি কথা বলার জন্য ওয়ারলেস ছিলনা বলে জানা গেছে।

এবিষয়ে বিআইডব্লিউটিএ বরিশাল নদী বন্দরের দায়িত্বে থাকা ট্রাফিক সুপার ভাইজার মোঃ রিয়াদ হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, আমি দূর্ঘটনার কথা শুনেছি। এই ধরনের ছোট ছোট লঞ্চ চলাচলের অনিয়মের বিষয়গুলো দেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে এমভি চন্দ্রদীপ লঞ্চের সুকানি মোঃ জাফর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি দূর্ঘটনার কথা স্বীকার করেন। এসময় মেরিন আইনে উল্লিখিত সরঞ্জাম না থাকার কথা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি এবং তিনি নিজে সুকানি প্রশিক্ষণপ্রাপ্ত কিনা জানতে চাইলে, তিনি সনদের কথা আছে বললেও পূর্বে বলগেট চালাতেন বলে স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে এ্যাডভেঞ্চার -১ ও এমভি চন্দ্রদ্বীপ লঞ্চের সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : ১১:৪৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪