সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা

কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, তিন কিশোরসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: কুকুরের মাংসকে গরু-খাসি বলে বিক্রির অভিযোগে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক কলেজের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে আবু সাইদ (৩৭) বঙ্গবাসী মোড় এলাকার বাসিন্দা। বাকি তিনজন কিশোর। তাদের সবার বয়স ১৬ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, এক মাসের বেশি সময় ধরে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে কুকুর ধরে নিয়ে যেত। এ নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। বুধবার বিকেলে এলাকাবাসী ওই চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখে।তারা বিষয়টি খালিশপুর থানার পুলিশ জানায়। পরে পুলিশ এসে একটি জবাই দেওয়া কুকুরসহ তিনজনকে আটক করে। সেখানে বেশ কিছু কুকুরের হাড়গোড়ও উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, কুকুরের মাংস এক ব্যক্তির কাছে বিক্রি করত বলে স্বীকার করেছে তারা। কুকুরের মাংসের তৈরি বিরিয়ানি গরু-খাসি বলে অল্প মূল্যে বিক্রি করা হতো।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, আটক হওয়া ব্যক্তিরা এক মাসের বেশি সময় ধরে কুকুরের মাংস বিক্রি করত। তাদের দাবি, এই মাংসের বিরিয়ানি রান্না করে একটি চক্র নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত।

তাদের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুকুরের মাংসের বিরিয়ানি বিক্রি, তিন কিশোরসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩