সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

প্রার্থিতা ফিরে পেতে বিদেশি নাগরিকত্ব ছাড়লেন বরিশালের শাম্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এ সংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে।

ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। যাচাই-বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন তিনি। আপিলের শুনানি হবে আগামীকাল বুধবার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেন। তখনও তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।

এ বিষয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘২৮ নভেম্বর অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের আবেদন করি।’

অস্ট্রেলিয়া সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে জানিয়ে ড. শাম্মী আহম্মেদ বলেন, ‘যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন। তাই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবনা।’

ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকাবস্থায় শাম্মী মনোনয়নপত্র জমা দেন। নিয়মানুযায়ী তার প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এখন ইসিকে ধোঁকা দিতে তিনি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করেছেন। সাংবিধানিকভাবে তার প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।’

উল্লেখ্য হিজলা-মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের একাংশের সঙ্গে বিরোধের জেরে দলীয় পদ হারানো পঙ্কজ নাথ দলেরও মনোনয়নবঞ্চিত হন। নৌকার মনোনয়ন পান ড. শাম্মী আহমেদ। শেষ দিন বিকেলে পঙ্কজ নাথ অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রার্থিতা ফিরে পেতে বিদেশি নাগরিকত্ব ছাড়লেন বরিশালের শাম্মী

আপডেট সময় : ০৪:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩