ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস
- আপডেট সময় : ০৬:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জব্দ করা জাল দুটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সুগন্ধা নদীর সুতালড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং নৌ পুলিশের একটি দল।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, অবৈধ বেহুন্দী জালের ব্যবহারে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও ছোট মাছ ধ্বংস হচ্ছে। এর ফলে নদীর মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নদীতে অবৈধ জালের ব্যবহার রোধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।























