ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব
ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব
- আপডেট সময় : ০২:৫৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
filter: 109; fileterIntensity: 0.89; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাই ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে ঝালকাঠি সদর উপজেলার ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বাসন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য চার প্রার্থীর নাম প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত প্রার্থীরা হলেন—ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, বাসন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম, মো. শাখাওয়াত খলিফা ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক। সভাপতিত্ব করেন বাসন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু কালাম হাওলাদার।
সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন নির্বাচনে দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাই, তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং সাংগঠনিক ঐক্য ও সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
প্রধান অতিথি অধ্যাপক এস এম এজাজ হাসান বলেন, চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো দোসরের নাম প্রস্তাব করা যাবে না। যারা বিগত দিনে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন, তৃণমূল নেতাকর্মীদের তাদের নাম প্রস্তাব করতে হবে। তৃণমূল থেকে যাদের নাম প্রস্তাব করা হবে, সেসব নাম কেন্দ্রে পাঠানো হবে। এখানে আমরা কারও নাম নিজেরা নির্বাচন বা চূড়ান্ত করব না।
সাংগঠনিক মতবিনিময় সভা শেষে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় নেতারা বলেন, ঝালকাঠিতে আওয়ামী লীগের দোসরদের কোনো স্থান হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে থানা ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এলাকায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।





















