সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিলেন আ.লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : জামালপুরের মেলান্দহ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিলেন এক যুবক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) ভাইরাল হওয়ায় এলাকা জুড়ে আলোচনা চলছে।ওই যুকবের নাম জাকির হোসেন জেকে (৩৫)। তিনি উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রান্ধুণীগাছা গ্রামের বাসিন্দা। জেকে চরবানী পাকুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক।

জানা যায়, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় এবং অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেন তিনি। মাইকে ঘোষণা দেওয়ার পরপরই এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেই আপলোড করেন। এতে তার ফেসবুকে আইডিতে চলে আলোচনার ঝড়। নানান মন্তব্যের কারণে পরবর্তীতে ভিডিওটি তিনি সরিয়ে ফেলেন।
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) আছরের নামাজের পর এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সে এর আগেও কয়েকবার তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিলেও বিষয়টি কেউ আমলে নেয়নি। তবে শেষ পর্যন্ত মসজিদের মাইকে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নেন জাকির। তাই আছরের নামাজ শেষ করে মুসুল্লিরা মসজিদ থেকে বের হলে জাকির মসজিদে ঢুকে মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে নিজের বউকে তালাক প্রদান করেন বলে জানিয়েছেন মসজিদের ইমামসহ স্থানীয় এলাকাবাসীরা।

এদিকে জাকির হোসেন জেকের বউ শিখার জানান, বিষয়টি তিনি লোক মুখে শুনেছেন। গত ১০বছর থেকে নির্যাতনের শিকার হচ্ছি। স্বামীর বাড়িতে টিকতে পারেনি একদিনও। আর যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে তালাক দেয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

দাম্পত্য জীবনে তাদের ৮ বছর ও ৫ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নীরবে সব নির্যাতন সহ্য করেছি। নির্যাতনের ভয়ে দিনমজুর বাবার বাড়িতে থাকছি। জাকির হোসেন বিয়ে করেছেন একাধিক। এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বউকে তালাক দিলেন আ.লীগ নেতা

আপডেট সময় : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩