সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে টুটুলের সম্রাজ্যে হাবিবের হানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ এখন থেকে হাবিব ভাইরে কালেকশন দিবেন সবাই, বাজার কিন্তু হাবিব ভাই পাইছে, শুক্রবার বরিশাল নগরীর পোর্ট রোড বাজারের ব্যবসায়ীদের কাছে গিয়ে গিয়ে এভাবেই শাসাতে দেখা যায় সদ্য ইজারাদার দাবীকৃত পোর্টরোড মৎস ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি খান হাবিবেব লোকদের।

জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা হাটবাজার ও ২টি বাস টার্মিনালের ইজারা বাতিল করেছে নগর ভবন। সোমবার এক চিঠির মাধ্যমে ইজারা বাতিলের ওই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আর এই সিদ্ধান্তের পর শুক্রবার থেকেই বরিশালের বৃহত এই বাজারটির ব্যবসায়ীদের কাছে গিয়ে অর্থ উত্তোলনের জন্য নেমে পরেন খান হাবিবের লোকজন। এমনকি বিআইউব্লিউটি-এর থেকে ইজারা নেয়া বাজারের অন্য অংশেও টাকা তোলার জন্য চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইজারাদাররা। কোনো রকম কারণ দর্শানোর নোটিশ না দিয়ে সিটি কর্পোরেশন ইজারা বাতিল করায় ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানান তারা।

বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ আরও ৫টি হাটবাজারের ইজারাদার এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, ৫টি হাটবাজার ও টার্মিনাল ইজারা বাবদ সিটি করপোরেশনের কোষাগারে ৩০ লাখ টাকা দেওয়া আছে। নিয়ম অনুসারে আগামী ৩০ চৈত্র মাসে আমার এই ইজারার মেয়াদ শেষ হবে। এছাড়া আমার ভুল হলে তারা শোকজ দিতে পারে; কিন্তু তা না করে আমার ইজারা বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেব।

এদিকে সিটি কর্পোরেশনের অর্ডারে অর্থ উত্তোলন শুরু করেছেন জানিয়ে আলোচিত মৎস্য শ্রমিক খান হাবিব বলেন, সিটি কর্পোরেশন থেকে আমাকে ইজারাদার হিসেবে টাকা কালেকশন করতে বলেছে তাই আমি টাকা কালেকশন করতেছি।

অন্যদিকে বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করা হয়েছে। সেখানে প্রাথমিকভাবে জোর করে অতিরিক্ত হারে ইজারা আদায় ও শর্ত ভঙ্গ করায় পূর্ববর্তী ইজারা বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে টুটুলের সম্রাজ্যে হাবিবের হানা

আপডেট সময় : ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩