সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে বিএনপির মশাল মিছিলে হামলা আহত ৪ আটক-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে মশাল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির চার নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে।

শনিবার রাত ৮টার দিকে নগরীর বিএম কলেজ মসজিদ গেইট থেকে বের হওয়া মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলে দাবি বিএনপির।

তবে আটকের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার গেইটের কাছাকাছি পৌঁছালে ছাত্রলীগের কর্মীরা ধাওয়া দেয়।

মশাল ফেলে বিএনপির নেতাকর্মীরা ছোটাছুটি করেন। পরে র‌্যাব ও পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যান।

বিএনপির আফরোজা খানম নাসরিন বলেন, হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। এতে আমিসহ চারজন আহত হই। অন্য আহতরা হলেন- ছাত্রদল কর্মী আশিক, আমিন ও রেদওয়ান।

মিছিল থেকে পুলিশ ছাত্রদল কর্মী মিজানকে আটক করেছে বলে জানান তিনি।

হামলার অভিযোগ অস্বীকার করে বরিশাল বিএম কলেজের ছাত্রলীগ নেতা ইমরান হাওলাদার বলেন, মশাল মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একটি অটোরিকশায় অগ্নিসংযোগের চেষ্টা করেন।

তখন তাদের ধাওয়া দেওয়া হয়। পালাতে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হতে পারেন। আমরা কাউকে মারধর করিনি। ঘটনার পর পুলিশ একজনকে নিয়ে গেছে।

ওসি আনোয়ার হোসেন জানান, তাদের কাছে আটকের কোনো খবর নেই। পেলে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে বিএনপির মশাল মিছিলে হামলা আহত ৪ আটক-১

আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩