সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নির্বাচনের তারিখ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিপ হুইপ মসিউর রহমান রাঙ্গা। রোববার (১৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, ৩০ নভেম্বর আয়কর রির্টান দাখিলের বিষয় রয়েছে তাই পেছানো যায় কিনা এমন প্রস্তাব করা হয়। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, কিছু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তারপরও আপনারা প্রস্তাব করেছেন, আমি সকলের সঙ্গে কথা বলে দেখবো কোন সুযোগ আছে কিনা।

রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দুপুর ১২টা ৫৮ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দুপুর ১২টায় ৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন রওশন। ১২টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়ে ৩০ মিনিট চলে আলোচনা।

প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রপতিকে ভোট পেছানোর অনুরোধ জানালেন রওশন এরশাদ

আপডেট সময় : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩