সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম : তিন কাউন্সিলসহ ৩৯ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠিতে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রবিবার(১৯ নভেম্বর) সকালে আহত সৈয়দ মিলনের স্ত্রী সৈয়দা মারিয়া আক্তার বাদী হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও জেলা যুবলীগনেতা পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩৯ জনের নামে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত আরো ১২০জনকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গ্রেপ্তার করেছে।

বিষয়টি ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার নিশ্চিত করেছেন। গত ১৬ নভেম্বর সকাল নয়টার দিকে শহরের পোস্ট অফিস সড়কে অবরোধ বিরোধী মোটরসাইকেল মহড়ার সময় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ সাতজন গুরুতর আহত হয়।

আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও জেলা যুবলীগনেতা পৌর কাউন্সিলর কামাল শরীফের সাথে ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি নাসির উদ্দিন সরকার জানান, যুবলীগের দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এরই জের ধরে হামলা হয়েছে। আহত সৈয়দ মিলনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম : তিন কাউন্সিলসহ ৩৯ জনের নামে মামলা

আপডেট সময় : ০৬:০০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩