সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় ঝালকাঠি বিএনপি নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:: নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় , দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আহসান হাবিব ও ফখরুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, বুধবার বিকেলে রাজধানীর মালিবাগ স্কাই সিটি হোটেল লাউঞ্জে এক সংবাদ সম্মেলন এ দুই নেতা দলের চলমান আন্দোলনে দ্বিমত পোষণ করে নির্বাচনের অংশ নিতে বিএনপিকে আহ্বান জানান। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্ব) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এদিকে ফকরুলকে বহিষ্কার এর সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতৃবৃন্দ।

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো.শাহাদাত হোসেন বলেন দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বেইমানরা তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য হীনচরিত্র এখন প্রকাশ করছে। বিগত বছর গুলোতে দলীয় কর্মসূচি বা আন্দোলন সংগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। দলের মধ্যে থেকে প্রকারান্তে দলের ক্ষতি করেছে। তাহার বহিস্কারে দলের ক্ষতি হবে না বরং দলের শৃঙ্খলা ঠিক থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় ঝালকাঠি বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩