০৯ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি, সোমবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরতে গিয়ে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা, দুই জেলে আটক চুয়াডাঙ্গায় ভোরে নামাজ শেষে রাস্তায় ইজিবাইকের ধাক্কায় মৃত্যু ১ বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের
হরতালের ঘোষণা দিতে পারে বিএনপি

হরতালের ঘোষণা দিতে পারে বিএনপি

অনলাইন ডেস্ক

দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএনপির একদফা দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির বদলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের কর্মসূচি দিতে পারে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দিতে পারেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির অবরোধ কর্মসূচি রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করলে আগামীকাল বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির বদলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল দিতে পারে বিএনপি। এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোব ও সোমবার (১৯ ও ২০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে অবরোধ অথবা সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি আসতে পারে।

এদিকে, গণতন্ত্র মঞ্চের একটি সূত্র জানায়, তপশিলের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবারও (১৬ নভেম্বর) হরতাল কর্মসূচি আসতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019