সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

খুলনার জনসভায় প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (নভেম্বর ১৩) দুপুর পৌনে একটায় হেলিকপ্টারে উড়ে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী।

খুলনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রী সার্কিট হাউজে আসেন। এখানে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।জনসভা থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫ টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভায় শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

মিছিল স্লোগানে মুখর খুলনা আওয়ামী লীগ সভাপতির আগমনকে মিছিল-স্লোগানে মুখরিত এখন খুলনা মহানগর। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে আসছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাস, ট্রেন, ট্রাকে করে বাদ্যযন্ত্র বাজিয়ে জনসভাস্থলে আসেন তারা। আনুষ্ঠানিকভাবে জনসভা শুরুর আগেই সার্কিট হাউজ মাঠে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। অনেকে আবার নেতাদের দেওয়া টিশার্ট কিংবা শাড়ি পরে এসেছেন জনসভায়। মিছিল করে আসা নেতাকর্মীরা বলছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে এক নজর দেখতে এবং তার কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা আর উন্নয়নের বার্তা শুনতে এসেছেন তারা। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনার জনসভায় প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩