সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ফেসবুকে ছবি পোস্ট’ নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মৌলভীবাজারে রেজাউল করিম নাঈম (২১) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নিহত তরুণের পরিবারের অভিযোগ, ফেসবুকে ছবি পোস্ট নিয়ে দ্বন্দ্ব এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার বর্ষিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রেজাউল করিম বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার ছেলে।

নাঈমের মামা শাহরুখ মিয়া বলেন, ‘গতকাল বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করাকে কেন্দ্র করে নাঈমের সঙ্গে পাশের বাড়ির রনির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে রনিদের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে নাঈমকে কুপিয়ে আহত করে।’

শাহরুখ মিয়া আরও বলেন, ‘খবর পেয়ে নাঈমের বাবা-মা তাকে রনিদের ঘর থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। রেজাউল করিম নাঈম এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহান নামের একজনকে আটক করা হয়েছে। অভিযোগ আছে প্রতিবেশীদের দেশীয় অস্ত্রের আঘাতে নাঈমের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুকে ছবি পোস্ট’ নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৭:৩৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩