সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে হরতাল-অবরোধের নামে বিএনপি- জামাতের হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২ নভেম্বর) বৃহস্পতিবার ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে উপজেলার খানপুরাস্থ বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির অন্যাতম নেতা, জেলা কৃষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ।
এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির অন্যতম নেতা, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যক্ষ মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টি নেতা মোঃ খলিলুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ, বরিশাল জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীন, বাবুগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান পান্নু, যুবমৈত্রীর সহ সভাপতি আবু হানিফ হাওলাদার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুর করিম ঋতু, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ হাসানসহ ওয়াকার্স পার্টি, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী ও নারী মুক্তি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বিএনপি-জামাতের তান্ডব প্রতিহত করে, দেশি-বিদেশী ষড়যন্ত্র রুখতে হবে। অবৈধ হরতাল-অবরোধ মানা যাবে না এবং পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়ি ভাংচুর, পুলিশ হাসপাতাল ও যানবাহনে অগ্নিসংযোগ সহ নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ ভাবে সকলকে মাঠে নেমে কাজ করার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩