সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সতর্ক থাকুন, কেউ যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে না পারে : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আগামী সাধারণ নির্বাচন যাতে কেউ ভন্ডুল ও প্রশ্নবিদ্ধ করতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক সংবর্ধনায় ভার্চুয়ালি দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বেলজিয়াম ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এস্পেস লুমেইনের পারফর্মিং আর্ট থিয়েটারে এ সংবর্ধনার আয়োজন করে।

এ সময় সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তাতে কোনো কর্ণপাত না করে গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘অপপ্রচারের যথার্থ জবাব হিসেবে গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে তা জনগণের কাছে তুলে ধরুন।’

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে খুনি-সন্ত্রাসীদের কেউ যেন পুনরায় জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আন্তরিকতা, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে আমরা বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সতর্ক থাকুন, কেউ যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে না পারে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩