সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

বিশ্বনেতাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতারা। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বিভিন্ন অধিবেশন ও দ্বিপক্ষীয় আলাপে তারা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন বলে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন সূত্রে জানা গেছে।

২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৩ ছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের এক মিলনমেলা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামের উদ্বোধন অধিবেশনে যোগ দেন এবং বক্তৃতা করেন।

ইইউ টুডে এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমানে বিশ্বের অন্যতম সর্বোচ্চ। শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সম্মেলনে তিনি আবেগাপ্লুত কণ্ঠে তার দেশের অভাবনীয় অর্জনগুলো তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।

আমাদের অর্থনীতির আকার মাত্র ১৫ বছরে ৭০ বিলিয়ন ডলার থেকে ৪৬৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা কোটি কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছি। ২০০৬ সালে দেশে চরম দারিদ্র্যের হার ছিল ২৫.১ শতাংশ, যা এখন ৫.৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ ২০২৬ সালে জাতিসংঘের তালিকায় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল পর্যায়ে উন্নীত হবে।’

ইইউ টুডে তাদের প্রতিবেদনে আরও জানায়, শেখ হাসিনার পিতা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হিসেবে সম্মানিত। ১৯৭৫ সালের আগস্টে বিদ্রোহী সেনা অফিসাররা পরিবারের অন্য ১৮ জন সদস্যের সঙ্গে তাকেও হত্যা করেন। শেখ হাসিনা ও তার বোন তখন ইউরোপে ছিলেন বলে বেঁচে যান।

বুধবার স্থানীয় সময় বিকেলে গ্লোবাল গেটওয়ে ফোরামের বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নেতারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন। গ্লোবাল গেটওয়ে সম্মেলনের প্লেনারি সেশনের ‘ফোকাস’ বা মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমও বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ছুটে গেছে।’

তিনি আরও বলেন, ‘গ্লোবাল গেটওয়ে ফোরামের প্লেনারি সেশনে যত বক্তৃতা হয়েছে সেখানে সবচেয়ে হৃদয়স্পর্শী এবং বিষয়ধর্মী ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা। সবচেয়ে বড় বিষয় হলো, বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাত্র দুই মাস আগে তাকে আমন্ত্রণ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনেতারা যে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন এটা তারই প্রমাণ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বনেতাদের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা

আপডেট সময় : ০৪:৩৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩