সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দুর্গা পূজায় বরিশাল-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশাল-২( বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট প্রত্যাশী প্রাথীরা কৌশলে নির্বাচনী ওয়ার্মআপ সেরে নিয়েছেন। বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা,বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, শেরে বাংলার দৌহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য দুই উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করে ভক্ত,অনুরাগী ও পূজারীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পৃথকভাবে পরিদর্শনে গেলেও এসময় তারা তাদের প্রায় অভিন্ন বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র-চক্রান্ত রুখে দিয়ে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকায় ভোট প্রার্থনা করেন। দল থেকে যাকেই নৌকার টিকিট দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। দুই উপজেলার পূজা মন্দিরগুলোতে এসব হেভিওয়টে নেতাদের কাছে পেয়ে সনাতন ধর্মালম্বীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আবেগাআাপ্ল ুত ও উচ্ছ্ব¦সিত হয়ে ওঠেন। এছাড়া অপর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাবিববুর রহমান খান অসুস্থতাজনিত এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও দেশের সর্বাধিক প্রচারিত পাঠক নন্দিত বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাসেলসে রাষ্ট্রীয় সফরে থাকায় নির্বাচনী এলাকায় পূজা মন্দির পরিদর্শনে আসতে পারেননি। তবে তারা মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি মনোনয়ন প্রত্যাশী নেতাদের অনুদান পেয়ে উজিরপুর উপজেলার ১১৬ টি ও বানারীপাড়া উপজেলায় ৫৮টি মন্দিরে এবছর উৎসবমূখর পরিবেশে জাকজমকপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ছাড়া বিএনপি কিংবা অন্য কোন দলের সম্ভাব্য প্রার্থীদের বানারীপাড়া ও উজিরপুরের কোন পূজা মন্দির পরিদর্শন করতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্গা পূজায় বরিশাল-২ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ওয়ার্মআপ

আপডেট সময় : ০৫:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩