সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

গাজায় ২৬ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে। তুরস্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এ তথ্য জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আরও অনেক মসজিদ ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনও বোমা হামলা করে ধ্বংস করা হয়েছে। হামলায় ধ্বংস হওয়া ভবনের ভেতর মন্ত্রণালয়ের কোরআন রেডিও স্টেশন ও একটি চার্চও রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে গাজায় হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে ইসরায়েল যেন বেসামরিক মানুষ হত্যা এবং মসজিদ-গির্জায় হামলা বন্ধ করে এ জন্য বিশ্বের বিভিন্ন ইসলামি সংস্থার কাছে সাহায্য প্রার্থনা করা হয়।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) হামাসের জনসংযোগ দপ্তর এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

এর আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।

শনিবারের এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র গতকাল রাতে গাজায় হামলা বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। এরপরই সেখানে হামলা জোরদার করে তারা। গতকাল রাতে ৫৫ জন নিহত হওয়ার পাশাপাশি এসব হামলায় ৩০টির বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

গত ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামসের হামলার জবাবে গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলের হামলায় গাজায় প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজায় ২৬ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলিরা

আপডেট সময় : ১০:৪৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩