সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। এর মধ্যে পদধারী ৬৪ নেতার নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, উভয় পক্ষ থানায় এজাহার দায়ের করেছেন। আমরা মামলা গ্রহণ করে তদন্ত করছি। তদন্তে যারা দোষী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ মে) রাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের সমর্থক আহত দেলোয়ার হোসেন দিলুর স্ত্রী আফরোজ আক্তার মুন্নি বাদী হয়ে আওয়ামী লীগের ৩৮ জন নেতাকর্মীকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- আহত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, তার ছোট ভাই যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন, আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন সান্টু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সহ-সভাপতি মো. ইখতিয়ার হোসেন হাওলাদার।

এদিকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মা তাপসী রানি গুহ বাদী হয়ে একই দিনে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ৬৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেন।

এর মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন- উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, তার ছেলে ছাত্রলীগ নেতা ইমতিয়াজ মাহমুদ, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু। স্থানীয়রা জানিয়েছেন, হামলা ও সংঘর্ষের পর উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে পুরো উপজেলাজুড়ে।

গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের নির্দেশে হামলায় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে পিকলু ও মামুন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। আর পলাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু দাবি করেছেন, সৈকত গুহ পিকলুর ওপর কেউ হামলা করেনি। বরং পিকলুর নেতৃত্বে দেলোয়ার হোসেন দিলু ও তার ছেলে ইমতিয়াজ মাহমুদকে গুলি করে আহত করা হয়েছে।তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত গুরুতর। তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি অপর আহত দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, আগামী ২১ মে গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে আ.লীগের ১০৪ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা

আপডেট সময় : ০৫:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪