সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

আন্দোলনের নামে দুর্বৃত্তায়ন করলে আমরা ছেড়ে দেব না : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি আন্দোলন করবে করুক, কিন্তু কোনো ধরনের দুর্বৃত্তায়ন করলে আমরা ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। আইনজীবী মহাসমাবেশে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মাঠে নামতে চায় বিএনপি, জামায়াতসহ আরও অনেকেই। তারা আন্দোলন করুক, আমাদের কোনো কথা নাই। কিন্তু তারা যদি আবার কোনো রকম অগ্নিসন্ত্রাস, ধ্বংসাত্মক কাজ করে, যদি কোনো ধরনের দুর্বৃত্তপরায়ণ কাজ করে, তাহলে আমরা ছেড়ে দেব না। এটাও বাস্তবতা।’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষের ভাগ্য ফিরতে শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ ১৯৭৫ থেকে ১৯৯৬, এরপর ২০০১ থেকে ২০০৮- এই ২৯টা বছর এ দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। যারা ক্ষমতায় ছিল, নিজের ভাগ্য গড়তে ব্যস্ত ছিল, দেশের মানুষের জন্য না। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, দেশের মানুষের ভাগ্য ফিরতে শুরু করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে স্বাধীনভাবে যার যার ধর্ম সে সে পালন করবে। আমি যার জন্য বলেছি- ধর্ম যার যার, উৎসব সবার। কাজেই এ ক্ষেত্রেও কেউ কারও ধর্মের ওপর আঘাত হানবে না। বাংলাদেশে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তাতে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশের মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকুক, ন্যায়বিচার নিশ্চিত হোক। আমাদের মতো যেন ৩৫ বছর না লাগে বিচার পাওয়ার (বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার)। দ্রুত বিচার যাতে সম্পন্ন হয়, আমি সেই আহ্বান করছি।’

আইনজীবীদের মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে অন্যায় দেখবেন, অবশ্যই সেই অন্যায়কারীরা যাতে যথাযথ সাজা পায়, তার জন্য আপনারা শুধু প্র্যাকটিস করলে হবে না, মানুষের পাশে দাঁড়াবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্দোলনের নামে দুর্বৃত্তায়ন করলে আমরা ছেড়ে দেব না : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩