সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য প্রতি বছরের ন্যায় এবারো ইলিশ মাছ ধরা, বিক্রি ও পরিবহনে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে সরকারি এ নিষেধাজ্ঞার কোন প্রভাব পড়েনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায়। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিনই চলছে মা ইলিশ নিধন।

বুধবার সন্ধ্যায় সরেজমিন উপজেলার আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকা ঘুরে দেখা গেছে মা ইলিশ নিধনের চিত্র। অভিযানের মধ্যেও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নদীতে জাল ফেলে মা ইলিশ শিকারে ব্যস্ত হয়ে উঠছে একদল অসাধু জেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আড়িয়াল খা নদীর মিয়ারচর এলাকায় প্রতিদিনই ইলিশ শিকার করে যাচ্ছেন কতিপয় অসাধু জেলেরা। উপজেলা মৎস্য অফিস থেকে ঢিলেঢালা কিছু অভিযান চালানো হলেও তা কোন কাজে আসছেনা।

সূত্রে আরও জানা গেছে, নিষেধাজ্ঞার আগে একেকটি নৌকায় একজন করে জেলে থাকলেও অভিযানের মধ্যে প্রতিটি নৌকায় এখন রয়েছে ২/৩ জন জেলে। দূর থেকে প্রশাসনের স্পিডবোড কিংবা ট্রলার দেখা মাত্রই দ্রুতগতিকে নৌকা নিয়ে শাখা খালে ঢুকে পরেন জেলেরা।

প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর পূনরায় নদীতে নেমে ইলিশ নিধনের মহোৎসবে মেতে ওঠেন জেলেরা। ফলে সুচতুর এসব জেলেদের আটকও করা যাচ্ছেনা। তবে প্রশাসন আরো কঠোর হলে অসাধু জেলেদের দৌরাত্ম কমে আসবে বলে মনে করেন স্থানীয় সচেতন বাসিন্দারা।

এবিষয়ে গৌরনদী মৎস্য কর্মকর্তা মো. আবুল বাসার বলেন, নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে মৎস্য বিভাগ নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে অবাধে চলছে মা ইলিশ নিধন

আপডেট সময় : ১০:৩২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩