প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করেছেন-এমপি শিবলী সাদিক
- আপডেট সময় : ০৬:১৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৬,আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক বলেছেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সব সময় আন্তরিক রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। শিক্ষকদের আস্তা ও ভরসার স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে দেশের শিক্ষাখাত এখন উন্নত-সমৃদ্ধ।
এই সরকারের আমলেই শিক্ষকরা সবচেয়ে বেশি মর্যাদা পাচ্ছেন। দেশে শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে, শিক্ষকদের যে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও মর্যাদা পেয়েছে অতীতের কোন সরকার এ মূল্যায়ন পারেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক, শপথ বাক্য পাঠ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যতগুলো বিশ্ববিদ্যালয় হয়েছে, যতগুলো বিদ্যালয়ে আধুনিক ডিজিটাল ল্যাব চালু হয়েছে, যতগুলো বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, শিক্ষকদের যে মর্যাদা দেয়া হয়েছে এটা অতীতে কখনোই ছিল না, কারণ শেখ হাসিনা বিশ্বাস করেন শিক্ষাবিহীন একটি জাতি ভালোভাবে গড়ে উঠতে পারে না। জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক।
নৌকা মার্কায় ভোট চেয়ে এমপি শিবলী সাদিক বলেন, বাংলাদেশ স্বাধীনের পরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের মাধ্যমে এ দেশের শিক্ষকদের বঙ্গবন্ধু প্রথম সম্মানিত করেছেন। এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বেসরকারি রেজিস্ট্রার বিদ্যালয়গুলোকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাবান্ধব সরকার প্রধান হিসেবে প্রমাণ করছেন। তাই বাংলাদেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোকে জাতীয়করণের জন্য আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাইকে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, আ’লীগ নেতা কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল,দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী শাহ।























