সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। স্মরণকালের নেতা কর্মীদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়ার সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এর আগে প্রতিষ্ঠা বর্ষিকীতেই যোগদানের জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যান্ডপার্টিসহ র‌্যালী নিয়ে আসেন নেতা কর্মীরা। শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী, দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামা হাফেজ মাওলানা ফজলুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩