সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইসরায়েলি বাহিনীর গাজা অবরোধের নিন্দা জানাল জাতিসংঘ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘সম্পূর্ণ অবরোধের’ নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলি বাহিনীর এই অবরোধের ফলে গাজায় বর্তমান ভয়াবহ পরিস্থিতির আরও অবনতি হবে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েথে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এবারের হামাসের হামলা খালি খালি হয়নি। দীর্ঘ এক দশকের দখলের কারণেই এই হামলা।

এর আগে গতকাল সোমবার গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করে ইসরায়েল। এবারের অবরোধে ২০ লাখের বেশি মানুষের এই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার বলেছেন, হামাস পরিচালিত গাজায় ‘সম্পূর্ণ অবরোধের’ অংশ হিসেবে তারা সব বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। একই সঙ্গে খাদ্য ও গ্যাস সরবরাহও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করছি। বিদ্যুৎ, খাবার, পানি, গ্যাস—সবই বন্ধ করে দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরায়েলি বাহিনীর গাজা অবরোধের নিন্দা জানাল জাতিসংঘ

আপডেট সময় : ০৯:২৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩