সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে সাবেক এমপি টিপু সুলতানের গণসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে গণসংযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী)আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান।

সোমবার বিকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার ও নতুন হাট এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে গণসংযোগ করেন তিনি।

এসময় সাবেক এমপি এ্যাড. শেখ মোঃ
টিপু সুলতান সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবে বরিশাল -৩ আসনটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনয়ন পাবে বলে তিনি আশাবাদী। সে লক্ষেই প্রার্থী হিসাবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এছাড়াও তিনি বলেন রহমতপুর মীরগঞ্জ মুলাদী সড়কে আড়িয়াল খাঁ নদীর উপরে প্রস্তাবিত সেতু নিয়ে আমি বহুবার জাতীয় সংসদে কথা বলেছি। আজ এই সেতুটি বাস্তবায়নের পথে। অনেকটাই এগিয়েছে। তবে ইতিমধ্যেই স্থান নিয়ে নানা মতানৈক্যের সৃষ্টি হয়েছে। আমি চাই বাবুগঞ্জ, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জের লাখ লাখ মানুষের ভোগান্তি লাগবে যেখান দিয়েই হোক, দ্রুত সেতুটি নির্মাণ হোক। কোন কারণেই যেন সেতুর নির্মাণকাজ ব্যাহত না হয়।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি বরিশাল সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজ্জামেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সদস্য মোঃ মতিউর রহমান কালু মাস্টার, উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান খান পান্নু, সহ সভাপতি মোঃ আবু হানিফ হাওলাদার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোঃ মিন্টু হাওলাদার, মোঃ ফারুক মাঝি, যুবমৈত্রীর নেতা মোঃ নজরুল ইসলাম খান, ছাত্র মৈত্রী নেতা মোঃ সুমন আকন, দেহেরগতি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ মান্নান হাওলাদার, ওয়ার্কার্স পার্টির নেতা মোঃ শহিদ হাওলাদার, রহমতপুর ইউনিয়ন ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সাবেক এমপি টিপু সুলতানের গণসংযোগ

আপডেট সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩