সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিহত ১১০০ ছাড়িয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার পর উত্তপ্ত ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষই। এসব হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ইসরায়েলের সেনবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় অন্তত ৭০০ ইসরায়েলি নিহত হয়েছে। তাদের মধ্যে কেবল একটি সংগীত উৎসবে হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬০ জন।

এর আগে বোববার বিকেলে সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ফিলিস্তিনিদের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৪ জন সেনাসদস্য রয়েছেন।

ফিলিস্তিন জানিয়েছে, গাজা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪১৩ জন নিহত হয়েছেন।

বিবিসির সাংবাদিক অ্যালিস কুদি বলেন, হামলা শুরুর ৩৬ ঘণ্টা পরও এখনও পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালানো হচ্ছে।

হাসাসের সিনিয়র মুখপাত্র ওসামা হামাদান বলেন, তারা বেসামরিক লোকদের ওপর হামলা করছেন না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, ইসরায়েলে হামাসের হামলায় বহু বেসমারিক লোক নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রতিবাদে হামাস এমন মন্তব্য করেছে।

অন্যদিকে হামাসের এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও মিসরের কয়েকজন সরকারি কর্মকর্তা মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে ইসরায়েল। এই দলগুলো ইসরায়েলিদের বন্দি হিসেবে আটকে রেখেছিল। ফলে এসব ইসরায়েলির ভাগ্যে কী ঘটছে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন ইসরায়েলি প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল মিসর সরকারকে এসব বন্দির মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা সাহায্য করতে কায়রোকে অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে নিহত ১১০০ ছাড়িয়েছে

আপডেট সময় : ০৪:০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩