সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহিন মণ্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যান ভুক্তভোগী শিশুর মা। এসময় বাড়িতে কেউ না থাকায় মেয়েকে ধর্ষণচেষ্টা চালান শাহিন মণ্ডল। পরে মা বিষয়টি জানতে পেরে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে সিংড়া থানাপুলিশ ঘটনাস্থলে যায়।

এসময় ওই কিশোরীকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয়ে পুলিশকে জানায়। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেয়েকে ধর্ষণচেষ্টায় বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩