০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
দামুড়হুদা উপজেলা প্রশাসনের চেক জারিয়াতের মামলায় নাজির ফারুকের বিষপানে আত্মত্যা

দামুড়হুদা উপজেলা প্রশাসনের চেক জারিয়াতের মামলায় নাজির ফারুকের বিষপানে আত্মত্যা

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদা উপজেলা প্রশাসনের সাবেক নাজির চেক জালিয়াতি মামলার আসামী ফারুক বিষপানে আত্মহত্যা করেছে। দামুড়হুদা উপজেলা প্রশাসনের সাবেক নাজির ও বর্তমানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত লুৎফর আলীর ছেলে ওমর ফারুক(৫০) মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা অফিসে যাওয়ার পথে ঘাস মারা বিষ খায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে এলাকার লোকজন চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যায়।পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার সকাল ৬ টায় মারা যায়। উল্লেখ্য দামুড়হুদায় চাকরীরত অবস্থায় তার
বিরুদ্ধে ৯৮ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকার চেক জালিয়াতি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠে। অভিযোগ আছে দামুড়হুদা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময় চেক জালিয়াতি করে এত টাকা উত্তোলন করেন।
কিন্তু এতোগুলা টাকার কোন হিসাব দিতে না পারায় উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকতা মোঃ আশরাফুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাদী হয়ে সোমবার দামুড়হুদা মডেল থানায় ওমর ফারুকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।বিষয়টি জানতে পেরে ওমর ফারুক গত মঙ্গলবার সকাল ৯ টার দিকে চুয়াডাঙ্গা অফিসে যাওয়ার পথে ঘাস মারা বিষ খায়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবীর বলেন, এবিষয়ে ঢাকা সাহাবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019